JDK মানে Java Development
Kit. এটি একটি সফ্টওয়্যার ডেভেলপমেন্ট কিট যা Java ডেভেলপারদের দ্বারা Java অ্যাপ্লিকেশন তৈরি/বানানোর জন্য ব্যবহৃত হয়। JDK তে একটি কম্পাইলার, ডিবাগার এবং লাইব্রেরি সহ প্রোগ্রামিং সরঞ্জামগুলির একটি সেট রয়েছে যা ডেভেলপারদের Java প্রোগ্রামগুলি লিখতে, পরীক্ষা করতে এবং চালানোর অনুমতি দেয়।
JDK প্ল্যাটফর্ম-স্বাধীন, যার অর্থ একটি প্ল্যাটফর্মে উন্নত Java অ্যাপ্লিকেশনগুলি Java সমর্থন করে এমন যে কোনও প্ল্যাটফর্মে চালানো যেতে পারে, যতক্ষণ না Java Runtime Environment (JRE) লক্ষ্য প্ল্যাটফর্মে ইনস্টল করা হয়।
JDK Java SE Development Kit
(JDK), Java SE Runtime Environment (JRE) এবং SE Server Development Kit (JDK) সহ বেশ কয়েকটি উপাদান রয়েছে। JDK Java অ্যাপ্লিকেশনগুলি বিকাশ এবং ডিবাগিংয়ের সরঞ্জামগুলির পাশাপাশি জেআরই অন্তর্ভুক্ত করে। Java Virtual Machine (JVM) এবং Java অ্যাপ্লিকেশন চালানোর জন্য প্রয়োজনীয় লাইব্রেরিগুলি অন্তর্ভুক্ত করে। JDK সার্ভার ডেভেলপমেন্ট কিটে সার্ভারগুলিতে Java অ্যাপ্লিকেশনবিকাশ এবং স্থাপনের জন্য সরঞ্জাম অন্তর্ভুক্ত রয়েছে।
Java রক্ষণাবেক্ষণকারী সংস্থা ওরাকল থেকে JDK বিনামূল্যে পাওয়া যায়। এটি Oracle ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায় এবং উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাকওএস অপারেটিং সিস্টেমে ইনস্টল করা যায়।
অ্যান্ড্রয়েড স্টুডিও কি?
Android Studio কে ২০১৩ সালে Google I/O কনফারেন্সে প্রথম ঘোষণা করেন। এটি অ্যান্ড্রয়েড এর অফিসিয়াল Integrated Development Environment (IDE), সহজ ভাষায় বলতে পারেন এটি এমন একটি সফটওয়্যার যেটির দ্বারা আপনি খুব সহযে কোন ঝামেলা ছাড়া android app তৈরি করে ফেলতে পারবেন।
এককথায় একটি অ্যাপ তৈরি করতে প্রয়োজনীয় সকল টুল ও ফিচার এখানে পাবেন। Android Studio ব্যবহার করে আমরা আমাদের অ্যাপ তৈরি করতে পারব।
এই সফটওয়্যারটি দিয়ে যদি অ্যাপ তৈরি চান তাহলে প্রথমে আপনাদের এই সফটওয়্যারটি আপনার কম্পিউটার বা ল্যাপটপে ইনস্টল করে নিতে হবে।
কিভাবে JDK (Java Development Kit) ইন্সটল করবেন?
Android Studio ইন্সটল করার আগে আপনার ল্যাপটপ কিংবা কম্পিউটারে Java Development
Kit (JDK) ইন্সটল থাকতে হবে, ইনেষ্ট না থাকলে তা অবশ্যই ইন্সটল করে নিতে হবে। নিচে Java Development Kit ডাউনলোড করার লিংক দিয়ে দিচ্ছি
১ম ধাপ
Java Development Kit Download
Link (https://www.oracle.com/java/technologies/downloads/)
অন্যান্য সফটওয়্যার এর মত এটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। (JDK আপডেট ভার্সন থাকলে সেটা ডাউনলোড করে সেটা ইন্সটল করেন। ইন্সটল ও সেটআপ করার নিয়ম একই থাকবে।)
২য় ধাপ
জাভা ইন্সটল হয়ে গেলে আমার আমরা চেক করব আমাদের জাভা সঠিক মত ইনেষ্ট হয়েছে কিনা? তার জন্য আমরা আমাদের ল্যাপটপ কিংবা কম্পিউটার থেকে Local Disk(C:) থেকে চেক করব C:\Program Files\Java. জাভা সঠিক ভাবে ইনেষ্ট হলে আমারা সেখানে jdk-ইনেষ্ট হওয়া ভার্শন টি দেখতে পারবো (C:\Program Files\Java\jdk-19)
৩য় ধাপ
(১) এখন আমাদের জাভা environment variables তৈরি করতে হবে তার জন্য আমরা jdk-ইন্সটল হওয়া ভার্শন টিতে ডাবল ক্লিক করে bin ফোল্ডারে ডুকব। এখন আমরা উপর থেকে bin folder এর path টি কপি করে নিব (C:\Program Files\Java\jdk-19\bin)
(২) উইন্ডোজ সার্চ থেকে আমরা environment
variables লিখে সার্চ করব। দেখবেন edit the system environment variables এসে গেছে। আমরা সেখানে ক্লিক করব।
এভার আমরা environment
variables এ ক্লিক করব
এখানে আমরা system variables থেকে path এ ক্লিক করে নিচে থেকে edit এ ক্লিক করব
এবার আমরা New তে ক্লিক করে আমাদের কপিকৃত bin folder এর path টি এখানে পেষ্ট করে দিব। এরপর ok ক্লিক করব
এখন আমাদের জাভা Home সেট করে দিতে হবে তার জন্য আমার নিচ থেকে New তে ক্লিক করব
Variable name: JAVA_HOME
(বড় হাতের লিখব কোন স্পেস হবে না আন্ডারস্কোর ব্যবহার করব)
Variable value: C:\Program
Files\Java\jdk-19\ (এখানে আমাদের jdk-19 ফাইলের path দিতে হবে। মনে রাখবেন আমরা উপরে jdk-19 এর ভিতরে bin এর path দিয়েছিলাম কিন্তু এখানে আমদের jdk-19 এর path এর দিতে হবে)
এখানে আমাদের জাভা হোম এড হয়ে গিয়েছে। এবার আমরা ok ক্লিক করব।
এখন আমরা চেক করব তার জন্য আমরা কিবোর্ড থেকে windows + R ক্লিক করে cmd লিখে ok ক্লিক করব
C:\Users\HP>java
-version লিখে enter চাপ দিলে জাভা ভার্শন শো করবে তাহলে বুজতে পারবেন আমদের java ও environment
variables সঠিক ভাবে ইন্সটল ও সেটআপ হয়েছে।
৪র্থ ধাপ
এভার আমরা Android Studio ডাউনলোড করে ইন্সটল করে নিব
Android Studio ইন্সটল করার জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করেন
১. প্রথমে আপনার ওয়েব ব্রাউজারে যান এবং (https://developer.android.com/studio)
ঠিকানা ভিজিট করুন।
২. "Download
Android Studio" বাটন ক্লিক করুন।
৩. ডাউনলোড শুরু হবে।
৪. ডাউনলোড হয়ে গেলে, অন্যান্য সফটওয়্যার এর মত এটি next next করে ইনস্টল করে নিন।
৫. ইনস্টল প্রক্রিয়া শেষ হলে Android Studio ব্যবহার করে Android অ্যাপ তৈরি করতে পারেন।
উপরের আলোচনা কেমন লাগলো অবশ্যই আপনারা নিচে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ। আমাদের আলোচনা আপনার ভালো লাগলে প্লিজ অন্যের সাথে শেয়ার করতে ভুলবেন না । আর আমাদের সাথে কানেক্ট থাকতে এবং রেগুলার পোষ্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন। নতুন নতুন ভিডিও পেতে Subscribe করুন আমাদের ইউটিউব চ্যানেল ।
