আমরা জানলাম কিভাবে কীবোর্ডে হাত বসতে হয়। এখন
আমরা শিখবো কিভাবে খুব সহযে ইংরেজী টাইপিং করতে হয়। আমরা ইংরেজী টাইপিং শিখবো
মাত্র ৪ দিনে তাহলে চলুন তাহেলে শুরু করা যাক
📱 Play Store ► Download apps from Google Play:- Learn Typing
প্রথম দিন
আপনার দুই হাত কীবোর্ডের উপরে আলতোভাবে রাখেন। বাঁ হাতের
তর্জনী ”F” মধ্যমা ”D” অনামিকা ”S” কনিষ্ঠা “A” এবং ডান
হাতের তর্জনী ”J” মধ্যমা ”K” অনামিকা ”L” কনিষ্ঠা “;”(সেমিকোলন) ও দুই হাতের
বৃদ্ধাঙ্গুলি ”Space
Bar” এর উপরে রাখুন।
বাম হাতের কনিষ্ঠা আঙ্গুল দিয়ে ”A” তে চাপ দিন
ও মুখে বলেন এরপর বৃদ্ধাঙ্গুলি ”Space Bar” চাপ দিন। এভাবে করে অনামিকা দিয়ে ”S” মধ্যমা
দিয়ে ”D” তর্জনী ”F ও G” চাপ দেন ও
মুখে বলেন। এভার ডান হাতে তর্জনী দিয়ে ”H ও J” মধ্যমা
দিয়ে ”K” অনামিকা
দিয়ে ”L” ও কনিষ্ঠা
দিয়ে “;”(সেমিকোলন) চাপ দেন ও
সাথে সাথে মুখে বলেন। প্রতিটা অক্ষর চাপ দেওয়ার পর অবশ্যই বৃদ্ধাঙ্গুলি ”Space Bar” চাপ দিবেন।
- বাম হাতে টাইপ – A S D F G ( G F D S A )
- ডান হাতে টাইপ – ; L K J H ( H J K L ; )
সোজা থেকে টাইপিং করুন ( a s d f g h j k l ; ) কমপক্ষে ১০
বার এবার উল্টা থেকে টাইপিং করুন ( ; l k j h g f d s a ) কমপক্ষে ১০
বার। এভাবে করে আজকে সোজা ১০ বার ও উল্টো ১০ বার মোট কমপক্ষে ২-৩ পেইজ টাইপিং
অনুশীলন করুন।
দ্বিতীয় দিন
প্রথম দিনের মত আজও আমরা হোম রো বা মাঝের লাইলে হাত বসাবো।
বাঁ হাত F D S A ও ডান হাত J K L ; এ বসাবো।
এবার আমরা হোম রো তে হাত বসিয়ে আপার রো বা উপরের লাইন টাইপিং করব।
বাম হাতের কনিষ্ঠা আঙ্গুল দিয়ে ”Q” তে চাপ দিন
“Q” তে
চাপ দেওয়ার পর আঙ্গুল “A”
তে নিয়ে আসেন। অনামিকা দিয়ে ”W” চাপ দিন “W” চাপ দেওয়ার পর আঙ্গুল “S” তে নিয়ে
আসেন। মধ্যমা
দিয়ে ”E” তে চাপ দিন
“E” তে
চাপ দেওয়ার পর আঙ্গুল “D”
তে নিয়ে আসেন। তর্জনী দিয়ে প্রথমে ”R” চাপ দিন এরপর আঙ্গুল “F” নিয়ে আসেন
আবার “T” চাপ দিন এর
পর আঙ্গুল “F” নিয়ে
আসেন ও মুখে বলেন।
এভার ডান হাতের কনিষ্ঠা আঙ্গুল দিয়ে ”P” তে চাপ দিন
“P” তে
চাপ দেওয়ার পর আঙ্গুল “;”
তে নিয়ে আসেন। অনামিকা দিয়ে ”O” চাপ দিন “O” চাপ দেওয়ার পর আঙ্গুল “L” তে নিয়ে
আসেন। মধ্যমা
দিয়ে ”I” তে চাপ দিন
“I” তে
চাপ দেওয়ার পর আঙ্গুল “K”
তে নিয়ে আসেন। তর্জনী দিয়ে প্রথমে ”U” চাপ দিন এর পর আঙ্গুল “J” আনেন আবার “Y” চাপ দিন এর
পর আঙ্গুল “J” আনেন
ও মুখে বলেন। প্রতিটা অক্ষর চাপ দেওয়ার পর অবশ্যই বৃদ্ধাঙ্গুলি ”Space Bar” চাপ দিবেন।
- বাম হাতে টাইপ – Q W E R T ( T R E W Q )
- ডান হাতে টাইপ – P O I U Y ( Y U I O P )
সোজা থেকে টাইপিং করুন ( q w e r t y u I o p ) কমপক্ষে ১০ বার এবার উল্টা থেকে টাইপিং করুন ( p o I u y t r e w q ) কমপক্ষে ১০ বার। এভাবে করে আজকে সোজা ১০ বার ও উল্টো ১০ বার মোট কমপক্ষে ২-৩ পেইজ টাইপিং অনুশীলন করুন।
তৃতীয় দিন
প্রথম দিনের মত আজও আমরা হোম রো বা মাঝের লাইলে হাত বসাবো।
বাঁ হাত F D S A ও ডান হাত J K L ; এ বসাবো।
এবার আমরা হোম রো তে হাত বসিয়ে আপার রো বা উপরের লাইন টাইপিং করব।
বাম হাতের কনিষ্ঠা আঙ্গুল দিয়ে ”Z” তে চাপ দিন
“Z” তে
চাপ দেওয়ার পর আঙ্গুল “A”
তে নিয়ে আসেন। অনামিকা দিয়ে ”X” চাপ দিন “X” চাপ দেওয়ার পর আঙ্গুল “S” তে নিয়ে
আসেন। মধ্যমা
দিয়ে ”C” তে চাপ দিন
“C” তে
চাপ দেওয়ার পর আঙ্গুল “D”
তে নিয়ে আসেন। তর্জনী দিয়ে প্রথমে ”V” চাপ দিন এরপর আঙ্গুল “F” নিয়ে আসেন
আবার “B” চাপ দিন এর
পর আঙ্গুল “F” নিয়ে
আসেন ও মুখে বলেন।
এভার ডান হাতের কনিষ্ঠা আঙ্গুল দিয়ে”/” তে চাপ দিন
“/” তে চাপ দেওয়ার পর আঙ্গুল “;” তে নিয়ে আসেন। অনামিকা দিয়ে ”.” চাপ দিন “.”
চাপ দেওয়ার পর আঙ্গুল “L”
তে নিয়ে আসেন। মধ্যমা দিয়ে ”,” তে চাপ দিন “,” তে চাপ দেওয়ার পর আঙ্গুল “K” তে নিয়ে
আসেন। তর্জনী
দিয়ে প্রথমে ”M”
চাপ দিন এর পর আঙ্গুল “J” আনেন আবার “N” চাপ দিন এর
পর আঙ্গুল “J” আনেন
ও মুখে বলেন। প্রতিটা অক্ষর চাপ দেওয়ার পর অবশ্যই বৃদ্ধাঙ্গুলি ”Space Bar” চাপ দিবেন।
- বাম হাতে টাইপ – Z X C V B ( B V C X Z )
- ডান হাতে টাইপ – “/” “.” “,” M N ( N M “,” “.” “/” )
সোজা থেকে টাইপিং করুন ( z x c v b n m , . / ) কমপক্ষে ১০
বার এবার উল্টা থেকে টাইপিং করুন ( / . , m n b v c x z ) কমপক্ষে ১০ বার। এভাবে করে
আজকে সোজা ১০ বার ও উল্টো ১০ বার মোট কমপক্ষে ২-৩ পেইজ টাইপিং অনুশীলন করুন।
চতুর্থ দিন
আমরা প্রথম তিন দিনে হোম রো, আপার রো ও ডাউন রো টাইপিং শিখলাম এখন
আমরা বড় হাতে টাইপিং শিখব। আপনি কীবোর্ডের দিকে তাকান তাহলে দেখতে পাবেন ডানে ও
বামে দুইটি Shift বাটন আছে।
এখন আমরা ডান হাতের কনিষ্ঠা দিয়ে Shift
বাটন চিপে ধরব বাম হাত দিয়ে A S D F G
টাইপ করব। এবার বাম হাতের কনিষ্ঠা দিয়ে Shift বাটন চিপে
ধরব ডান হাত দিয়ে
HJ K L : টাইপ করব।
একই ভাবে আপার ও ডাউন রো টাইপিং করব।
আমরা যদি হোম রো, আপার রো ও ডাউন রো টাইপিং করতে পারি
তাহলে এখন আমরা
“a quick brown
fox jumps over the lazy dog.” এই লাইনটা ছোট হাতে কমপক্ষে ৩০ বার
লিখব। “A Quick Brown Fox Jumps Over
The Lazy Dog.” এখন এই লাইনটার প্রতি Word প্রথম অক্ষর
বড় হাতের দিয়ে কমপক্ষে ৩০ বার লিখব। “A QUICK BROWN FOX JUMPS OVER THE LAZY DOG.” এবার
Shift ধরে এই
লাইনটার প্রতি Word অক্ষর
বড় হাতের অক্ষর দিয়ে কমপক্ষে ৪০ বার লিখব। এভাবে আজ মোট ৮০-১০০ বার লিখব এই লাইনটা।
এতক্ষণ আমরা টাইপিং কিভাবে করতে হয় তা জানলাম। চলুন টাইপিং
সর্ম্পকে কিছু প্রশ্ন দেখি
১। টাইপিং করার সময় বড় হাতের লিখার জন্য কোন কী চেপে ধরব?
উত্তরঃ Shift.
২। ডান হাতে কাজ করলে অথবা বাঁ হাতে কাজ করলে কোন আঙ্গুল
দিয়ে Shift চেপে
ধরব ?
উত্তরঃ ডান হাতে কাজ করলে বাঁ হাতের কনিষ্ঠা আঙ্গুল দিয়ে আর বাঁ হাতে
কাজ করলে ডান হাতের কনিষ্ঠা আঙ্গুল দিয়ে।
৩। কীবোর্ডর Shift কী-র সংখ্যা কয়টি?
উত্তরঃ ২টি।
উপরের আলোচনা কেমন লাগলো অবশ্যই আপনারা নিচে কমেন্ট করে
জানাতে পারেন ধন্যবাদ। আমাদের আলোচনা আপনার ভালো লাগলে প্লিজ অন্যের সাথে শেয়ার
করতে ভুলবেন না । আর আমাদের সাথে কানেক্ট থাকতে এবং রেগুলার পোষ্ট আপডেট পেতে
আমাদের ফেসবুক
পেজে লাইক দিন। নতুন নতুন ভিডিও পেতে Subscribe করুন
আমাদের ইউটিউব চ্যানেল ।
