অভ্র কিবোর্ড হল একটি বাংলা কিবোর্ড যা বাংলা লিখার জন্য
ব্যবহার করা হয়। অভ্র কিবোর্ড এর সাথে কমবেশি সবাই পরিচিত আবার এটি অনেকর খুব পছন্দের সফটওয়্যার
হল অভ্র কিবোর্ড। বাংলা লেখার জন্য দুই প্রকার কিবোর্ড আছে যথা: ১। বিজয় বায়ান্ন
ও ২। অভ্র কিবোর্ড। এই দুটি কিবোর্ড ব্যবহারের নিয়ম সম্পূর্ন আলাদা।
আমরা যারা বাংলায় টাইপিং করি তাদের মধ্যে অধিকংশ মানুষ
অভ্র সফটওয়্যার ব্যবহার করে। অভ্র কিবোর্ড এমন একটি সফটওয়্যার আপনি ইংরেজিতে
টাইপিং করলে তা বাংলায় কনভার্ট হয়ে যায়। আমরা যখন মেসেঞ্জারে চ্যাট করি তখন
আমরা বাংলা ও ইংরেজি মিক্স করে লেখালেখি করি এর নাম বাংলিশ, আর এটাই
অভ্র। অভ্র দিয়ে টাইপিং করা একেবারে সহয তাই প্রায় অধিকাংশ মানুষ এটি ব্যবহার করে।
📱 Play Store ► Download apps from Google Play:- Learn Typing
অভ্র কিবোর্ড ডাউনলোড ও ইনেষ্ট করব কিভাবে
অভ্র কিবোর্ড সফটওয়্যারটি সবার জন্য উন্মুক্ত, আপনি সম্পুর্ন
ফ্রিতে এটি ব্যাবহার করতে পারবেন। অভ্র কিবোর্ড ডাউনলোড জন্য গুগুলে গিয়ে সার্চ
করতে হবে Avro
Keyboard লিখে অথবা আপনি সরাসরি তাদের ওয়েবসাইট Omicrolab যেতে পারন।
ওয়েবসাইট এ গিয়ে অভ্র কিবোর্ড ডাউনলোড নিন। অন্যান্য
সফটওয়ার এর মত ইনষ্টল করে নিন, এবং ইনষ্টল করার পর আপনার কম্পিউটার’টি রিস্টার্ট দিন।
অভ্র কিবোর্ড ইনষ্টল হওয়ার পর একটা Task bar দেখতে পাবেন
যা মনিটর স্কিনের উপরে দেখতে পারেন।
অভ্র কিবোর্ড দিয়ে লেখার নিয়ম
অভ্র কিবোর্ড দিয়ে বাংলা লেখা একে বারে সহজ। তবে আপনি যদি
না পারেন তাহলে আপনার কাছে কঠিন মনে হবেই। লেখা শুরু করার জন্য অভ্র কিবোর্ডটিতে
বাংলা এক্টিভ করে নিতে হবে। বাংলা
এক্টিভ করার জন্য অভ্র Task
bar এর বামদিকে লক্ষ করলে দেখবেন ডিফল্ট ভাবে ”English“ দেখতে
পাবেন। English এর
উপর ক্লিক করে ”বাংলা” এর উপর ক্লিক করে বাংলা করে নিতে হবে। ভাষা পরিবর্তন করার
কিবোর্ড শর্টকাট হল উপরে ফাংশন কি F12 key ক্লিক করতে হবে, F12 ক্লিক করলে
সহজে ইংরেজি থেকে বাংলা আবার বাংলা থেকে ইংরেজি হয়ে যাবে। আপনি যখন অভ্র কিবোর্ডে
বাংলা লিখবেন আপনাকে লেখা শব্দের সাথে সাজেশন দেখাবে। যা আপনি কম্পিউটারের
স্ক্রিনে দেখতে পাবেন। অর্থাৎ আপনি যখন কোন শব্দ লিখবেন তখন সেই শব্দের অক্ষরগুলো
চাপলেই আপনি সাথে সাথে সেই শব্দের পূর্ণরূপ সাজেশন দেখতে পাবেন।
অভ্র
কিবোর্ডে ভাষা পরিবর্তন
অভ্র দিয়ে লেখার সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে বড়
হাতের ও ছোট হাতের লেখার মধ্যে। কারন বড় হাতের আর ছোট হাতের অক্ষরের মধ্যে এখানে
পাথক্য আছে। Shift চিপে
ধরে লিখলে বড় হাতে,
নয় তো ছোট হাতের। অভ্র দিয়ে লেখার সময় Caps lock অফ রাখবেন।
অভ্র কিবোর্ড দিয়ে স্বরবর্ণ লেখার নিয়ম
প্রথম দিন
অভ্র কিবোর্ড দিয়ে স্বরবর্ণ লেখার জন্য আমাদের বড় হাতে ও
ছোট হাতে অক্ষরের ব্যবহার করতে হবে।
|
অ |
o |
|
আ |
a |
|
ই |
i |
|
ঈ |
Shift+i (Shift চেপে
রেখে i) অথবা
ee |
|
উ |
u অথবা oo |
|
ঊ |
Shift+u (Shift চেপে
রেখে u) |
|
ঋ |
rri |
|
এ |
e |
|
ঐ |
Shift+o Shift+i (Shift চেপে
রেখে oi) |
|
ও |
Shift+o (Shift চেপে
রেখে o) |
|
ঔ |
Shift+o Shift+u (Shift চেপে
রেখে ou) |
অভ্র কিবোর্ড দিয়ে কার চিহ্ন লেখার নিয়ম
আমরা বাংলা ১১টি স্বরবর্ণ লেখা শিখলাম এখন আমরা শিখব
স্বরবর্ণ কার চিহ্নগুলো। অভ্র দিয়ে সরাসরি কার চিহ্নগুলো লেখা হয় না। আমরা জানি
ইংরেজি লিখলে বাংলা চলে আসে। আমরা যখন ব্যঞ্জনবর্ণ সাথে স্বরবর্ণ কার চিহ্নগুলো
ব্যবহার করতে চাই তখন স্বরবর্ণ কমান্ড দিলে কার চিহ্নগুলো চলে আসবে। যেমনঃ আমি (ami) এখানে লক্ষ
করেন i = ই
এখানে i তে”ি”
কার। তবে আপনি চাইলো জোড় পূর্বক স্বরবর্ণ কার চিহ্নগুলো লিখতে পারেন। তাহলে চলুন
এখন আমরা স্বরবর্ণ কার চিহ্নগুলো লিখা শিখি
আমরা যখন স্বরবর্ণ কার চিহ্নগুলো লিখব তখন আমাদের grave accent key (`) এর
সাহায্য নিতে হবে।
|
া |
a` |
(মা, বাবা) |
|
ি |
i` |
(চিনি) |
|
ী |
Shift+i` |
(কীবোর্ড) |
|
ু |
u` অথবা oo` |
(কুকুর) |
|
ূ |
Shift+u` |
(মূল্য) |
|
ৃ |
rri` |
(পৃথিবী) |
|
ে |
e` |
(ছেলে) |
|
ৈ |
Shift+o Shift+i` |
(তৈরি) |
|
ৗ |
(মৌসুমি) |
|
|
ো |
Shift+o` |
(খোকা) |
|
ৌ |
Shift+o Shift+u` |
(পৌষ) |
অভ্র কিবোর্ড দিয়ে ব্যঞ্জনবর্ণ লেখার নিয়ম
দ্বিতীয় দিন
|
ক |
k |
|
খ |
kh |
|
গ |
g |
|
ঘ |
gh |
|
ঙ |
Shift+n g (Shift চেপে
রেখে n ছোট
হাতে g) |
|
চ |
c |
|
ছ |
ch |
|
জ |
j |
|
ঝ |
jh |
|
ঞ |
Shift+n Shift+g (Shift চেপে
রেখে ng) |
|
ট |
Shift+t (Shift চেপে
রেখে t) |
|
ঠ |
Shift+t h (Shift চেপে
রেখে t ছোট
হাতে h) |
|
ড |
Shift+d (Shift চেপে
রেখে d) |
|
ঢ |
Shift+d h (Shift চেপে
রেখে d ছোট
হাতে h) |
|
ণ |
Shift+n (Shift চেপে
রেখে n) |
|
ত |
t |
|
থ |
th |
|
দ |
d |
|
ধ |
dh |
|
ন |
n |
|
প |
p |
|
ফ |
Ph অথবা f |
|
ব |
b |
|
ভ |
bh অথবা v |
|
ম |
m |
|
য |
z |
|
র |
r |
|
ল |
l (ছোট হাতে L) |
|
শ |
sh অথবা Shift+s (Shift চেপে
রেখে s) |
|
ষ |
Shift+s h (Shift চেপে
রেখে s ছোট
হাতের h) |
|
স |
s |
|
হ |
h |
|
ক্ষ |
Kkh অথবা kx |
|
ড় |
Shift+r (Shift চেপে
রেখে r) |
|
ঢ় |
Shift+r h (Shift চেপে
রেখে r ছোট
হাতের h) |
|
য় |
y অথবা Shift+y (Shift চেপে
রেখে r) “য়”
শব্দের শুরুতে বসে না,
শব্দের শুরুতে y লিখলে “ইয়” আসবে। তবে জোর পূর্বক
”য়” লিখতে Shift+y
ব্যবহার করব। |
|
ৎ |
t`` ( ৎ লিখতে t এর পর
দুইবার grave
accent key (`) ব্যবহার করতে হবে।) |
|
ং |
ng |
|
ঃ |
: |
|
ঁ |
Shift+6 (Shift চেপে রেখে Number key “6”) |
|
্র ফলা |
ব্যঞ্জনবর্ণের
পর “r” |
(গ্রহ) |
|
্য ফলা |
ব্যঞ্জনবর্ণের
পর “y” অথবা
Shift+z |
(বিদ্যা) |
|
র্ (রেপ) |
ব্যঞ্জনবর্ণের
আগে “rr” |
(বর্ণ) |
|
ব ফলা |
ব্যঞ্জনবর্ণের
পর “w” কিছু
ক্ষেত্রে “b” |
(বিশ্বাস) |
|
ম ফলা |
ব্যঞ্জনবর্ণের
পর “m” |
(জন্ম) |
|
হসন্ত |
দুই বার
কমা পরপর (,,) |
(আল্লাহ্ |
|
ডট |
অভ্রতে ডট
ব্যবহার করলে দাড়ি আসবে। এখন যদি আপনি ডট(ইংরেজিতে full stop) ব্যবহার
করতে চান তাহলে ডট দিয়ে grave accent key (`) ব্যবহার করতে হবে। (.‘) |
|
|
কোলন |
অভ্রতে
কোলন ব্যবহার করলে ঃ আসবে। এখন যদি আপনি কোলন ব্যবহার করতে চান তাহলে কোলন দিয়ে
grave accent key
(`) ব্যবহার করতে হবে। (:‘) |
অভ্র কিবোর্ড যুক্তবর্ণ লেখার নিয়ম
এতক্ষন আমরা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ লেখা শিখলাম এখন আমর
শিখব কিভাবে যুক্তবর্ণ লিখতে হয়।
বড় হতের অক্ষর জায়গা “Shift+অক্ষর” দিবেন যেমনঃ ক্ট = kT (k Shift+t)। চলুন
তাহলে আমর অভ্র দিয়ে বাংলা যুক্তবর্ণ লিখি
|
ক্ষ |
kkh |
|
ঙ্ক |
Ngk |
|
ঙ্গ |
Ngg |
|
জ্ঞ |
jNG |
|
ঞ্চ |
NGc |
|
ঞ্ছ |
NGch |
|
ঞ্জ |
NGj |
|
ত্ত |
tt |
|
ষ্ণ |
ShN |
|
হ্ম |
hm |
|
ণ্ড |
ND |
|
ক্ষ্ম |
kShm |
|
ঙ্ক্ষ |
NgkSh |
|
ল্গু |
lgu |
|
ন্ত্ব |
ntw |
|
ন্দ্ব |
ndw |
|
র্ত্ত |
rrtt |
|
স্থ্য |
sthz |
আরো পড়ুনঃ বিজয়কীবোর্ড দিয়ে বাংলা টাইপিং শিখুন মাত্র ৭ (সাত) দিনে।
আরো পড়ুনঃ ইংরেজীটাইপিং শিখুন মাত্র ৪ দিনে।
উপরের আলোচনা কেমন লাগলো অবশ্যই আপনারা নিচে কমেন্ট করে
জানাতে পারেন ধন্যবাদ। আমাদের আলোচনা আপনার ভালো লাগলে প্লিজ অন্যের সাথে শেয়ার
করতে ভুলবেন না । আর আমাদের সাথে কানেক্ট থাকতে এবং রেগুলার পোষ্ট আপডেট পেতে
আমাদের ফেসবুক
পেজে লাইক দিন। নতুন নতুন ভিডিও পেতে Subscribe করুন
আমাদের ইউটিউব চ্যানেল ।
