বিজয় কীবোর্ড হলো বর্তমান সময়ে সবচেয়ে বেশি ব্যবহৃত
বাংলা লেখার সফটওয়্যার। বিজয় কীবোর্ড জনপ্রিয় হওয়ার কারন হলো এর মাধ্যমে খুব
সহযে বাংলা যুক্তবর্ণ নিখুতভাবে টাইপ করা যায়। তাই বাংলাদেশের সব-ধরনের সরকারী ও
বেসরকারী অফিস আদালতে,
প্রায় সব কম্পিউটারে টাইপ করার জন্য বিজয় কীবোর্ড ব্যবহার করে। আজ আমরা শিখব
বিজয় কীবোর্ড দিয়ে কিভাবে বাংলা লিখতে হয়।
📱 Play Store ► Download apps from Google Play:- Learn Keyboard
বিজয় কীবোর্ড দিয়ে কিভাবে টাইপিং শুরু করবেন?
আপনি যদি ইংরেজী টাইপিং না জানেন
তাহলে আগে ইংরেজী টাইপিং শিখে নেন ইংরেজী টাইপিং জানলে আপনার জন্য বাংলা টাইপিং
করতে সহজ হবে। বাংলা টাইপিং শেখার আগে ইংরেজী টাইপিং শেখাটা জরুরী কারণ ইংরেজী
টাইপিং জানা না থাকলে আপনি খুব সহজে কী-গুলো চিনতে পারবেন না।
আমরা ইংরেজী টাইপিং করার সময় যেভাবে হাত বসিয়ে ছিলাম ঠিক
সেভাবে বাংলা টাইপিং করার বসাব। বিজয় কীবোর্ড এ আমরা বাংলা লেখার সময় দুইটি অপশন
পেয়ে থাকি। একটি Bijoy
Classic এবং অন্যটি Unicode.
যারা অফিসিয়াল কাজ করে (অফলাইন), সাধারনত
মাইক্রোসফট ওয়ার্ড়ে ডকুমেন্ট টাইপ করে পরবর্তীতে তা প্রিন্ট করে এবং নানা রকম
কাজ করে তারা (Bijoy
Classic) Ctrl+Alt+B প্রেস করে SutonnyMJ ফন্ট সিলেক্ট করে। আমদের দেশে প্রায়
সব অফিশিয়াল কাজের ক্ষেত্রেও SutonnyMJ ফন্টটি ব্যবহৃত হয় এটিই হলো Bijoy Classic.
এবং যারা ইন্টারনেটে লেখালেখি করে। যেমনঃ ব্লগিং, অনলাইনে
মেসেজিং করে তারা SutonnyMJ
ফন্টটি ব্যবহার করে না কারন এই ফন্ট টি একটি অফলাইন ফন্ট। আপনি যখন ওয়ার্ড
ডকুমেন্টে SutonnyMJ
ফন্ট দিয়ে বাংলা কেন কিছু টাইপিং করেন এবং পরবর্তী সময় তা কপি করে অনলাইনে
কোন প্লাটফর্মে (যেমনঃ ফেসবুক) পেষ্ট করেন তাহলে আপনি সমস্যায় পড়বেন কারন এই
ফন্ট অনলাইন সার্পোট করে না। তাই এই সমস্যা সমাধান করার জন্য (Unicode) Ctrl+Alt+V প্রেস
করে আপনি বাংলা টাইপিং করতে করতে পারবেন। এই পদ্ধতির নাম Unicode.
সুতরাং আমাদের অবশ্যই মনে রাখতে হবে
- Ctrl+Alt+B = Bijoy Classic (Font – SutonnyMJ)
- Ctrl+Alt+V = Unicode (Font - Nirmala UI, Kalpurush, Tahoma, Shonar Bangla)
- আবার ইংরেজী ফন্টে ফেরত আসতে
আমদের একই কমান্ড ব্যবহার করতে হবে। যেমন, Bijoy Classic হলে
Ctrl+Alt+B এবং Unicode
হলে Ctrl+Alt+V.
বাংলা টাইপিং করার নিয়ম
আমরা জানি কিভাবে কীবোর্ডে হাত বসতে হয় এবং অনলাইন ও
অফলাইন এ কোন কীবোর্ড তার সাথে কি ফন্ট সিলেক্ট করতে হয়। এখন আমরা শিখবো কিভাবে
খুব সহযে বাংলা টাইপিং করতে হয়।
- আমরা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব।
- এরপর আমরা ফন্ট থেকে SutonnyMJ ফন্টটি সিলেক্ট করব।
- এবার আমরা কীবোর্ড থেকে Ctrl+Alt+B ক্লিক করে Bijoy Classic করে নিব।
আমরা বাংলা টাইপিং শিখবো মাত্র ৭ দিনে তাহলে চলুন তাহেলে
শুরু করা যাক…
প্রথম দিন
আমরা ইংরেজী টাইপিং করার সময় যেভাবে হাত বসিয়ে ছিলাম ঠিক
সেভাবে কীবোর্ডে হাত বসাব। ডান হাত J K L ; ও বাম হাত F D
S A এ বসাব। আমরা ইংরেজী টাইপিং করার সময় Shift
ক্লিক করে বড় হাতের অক্ষর টাইপ করেছিলাম। কিন্তু বাংলা টাইপ করার সময় আমদের Shift
বেশি ব্যবহার করতে হয়। আমরা যখন ডান টাইপ করা তখন বাম হাতে Shift
ও যখন বাম হাতে টাইপ করা তখন ডান হাতে Shift বাটন
ব্যবহার করব।
আজ আমরা ১১টি স্বরবর্ণ লেখা শিখব। আমরা যখন টাইপিং করব সেই
সাথে সাথে মুখে বলব। এতে আমাদের মন থাকবে বেশি।
|
Shift কী
চেপে রেখে F (Shift+F) |
অ |
|
G চেপে F চাপলে (G F) |
আ |
|
G চেপে D চাপলে (G D) |
ই |
|
G চেপে Shift+D (Shift চেপে
রেখে D) চাপলে (G, Shift+D) |
ঈ |
|
G চেপে S চাপলে (G S) |
উ |
|
G চেপে Shift+S(Shift চেপে
রেখে S) চাপলে (G, Shift+S) |
ঊ |
|
G চেপে A চাপলে (G A) |
ঋ |
|
G চেপে C চাপলে (G C) |
এ |
|
G চেপে Shift+C (Shift চেপে
রেখে C) চাপলে (G, Shift+C) |
ঐ |
|
শুধুমাত্র X চাপলে (X) |
ও |
|
G চেপে Shift+X চাপলে (G, Shift+X) |
ঔ |
সোজা থেকে টাইপিং করুন (অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ) কমপক্ষে ১০
বার এবার উল্টা থেকে টাইপিং করুন (ঔ ও ঐ এ ঋ ঊ উ ঈ ই আ অ) কমপক্ষে ১০ বার। এভাবে
করে আজকে সোজা ১০ বার ও উল্টো ১০ বার মোট কমপক্ষে ১০০বার এই টাইপিং অনুশীলন করুন।
দ্বিতীয় দিন
আমরা ইংরেজী টাইপিং করার সময় যেভাবে হাত বসিয়ে ছিলাম ঠিক
সেভাবে কীবোর্ডে হাত বসাব। ডান হাত J K L ; ও বাম হাত F D S A এ বসাব।
প্রথম দিন আমরা বাংলা ১১টি স্বরবর্ণ লেখা শিখেছিলাম। আজ আমরা শিখব স্বরবর্ণ কার
চিহ্ন
|
F চাপলে (F) |
া |
মা, বাবা |
|
D চাপলে (D) |
ি |
চিনি |
|
Shift+D চাপলে(Shift চেপে রেখে
D) (Shift+D) |
ী |
কীবোর্ড |
|
S চাপলে (S) |
ু |
কুকুর |
|
Shift+S চাপলে(Shift চেপে রেখে
S) ( Shift+S ) |
ূ |
মূল্য |
|
A চাপলে (A) |
ৃ |
পৃথিবী |
|
C চাপলে (C) |
ে |
ছেলে |
|
Shift+C চাপলে(Shift চেপে রেখে
C) (Shift+C) |
ৈ |
তৈরি |
|
Shift+X চাপলে(Shift চেপে রেখে
X) (Shift+X) |
ৗ |
মৌসুমি |
|
C চেপে বর্ণ লেখার পর F চাপলে (C F) |
ো |
খোকা |
|
C চেপে বর্ণ লেখার পর Shift+X চাপলে (C Shift+X) |
ৌ |
পৌষ |
সোজা থেকে টাইপিং করুন (া ি ী ু ূ ৃ ে ৈ ৗ ো ৌ) কমপক্ষে ১০
বার এবার উল্টা থেকে টাইপিং করুন (ৌ ো ৗ ৈ ে ৃ ূ ু ী ি া) কমপক্ষে ১০ বার। এভাবে
করে আজকে সোজা ১০ বার ও উল্টো ১০ বার মোট কমপক্ষে ১০০বার এই টাইপিং অনুশীলন করুন।
তৃতীয় দিন
আমরা ইংরেজী টাইপিং করার সময় যেভাবে হাত বসিয়ে ছিলাম ঠিক
সেভাবে কীবোর্ডে হাত বসাব। ডান হাত J K L ; ও বাম হাত F D S A এ বসাব।
আমরা প্রথম দুইদিনে স্বরবর্ণ ও স্বরবর্ণ কার চিহ্ন কিভাবে লিখতে তা শিখেছি। আজ
আমরা শিখব ব্যঞ্জনবর্ণ এর প্রথম ১০টি অক্ষর লেখা
|
শুধুমাত্র J চাপলে (J) |
ক |
|
Shift+J চাপলে(Shift চেপে রেখে
J) (Shift+J) |
খ |
|
শুধুমাত্র O চাপলে (O) |
গ |
|
Shift+O চাপলে(Shift চেপে রেখে
O) (Shift+O) |
ঘ |
|
শুধুমাত্র Q চাপলে (Q) |
ঙ |
|
শুধুমাত্র Y চাপলে (Y) |
চ |
|
Shift+Y চাপলে(Shift চেপে রেখে
Y) (Shift+Y) |
ছ |
|
শুধুমাত্র U চাপলে (U) |
জ |
|
Shift+U চাপলে(Shift চেপে রেখে
U) (Shift+U) |
ঝ |
|
Shift+I চাপলে(Shift চেপে রেখে
I) (Shift+I) |
ঞ |
সোজা থেকে টাইপিং করুন (ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ) কমপক্ষে ১০ বার এবার উল্টা থেকে টাইপিং করুন (ঞ ঝ জ ছ চ ঙ ঘ গ খ ক) কমপক্ষে ১০ বার। এভাবে করে আজকে সোজা ১০ বার ও উল্টো ১০ বার মোট কমপক্ষে ১০০বার এই টাইপিং অনুশীলন করুন।
চতুর্থ দিন
আমরা ইংরেজী টাইপিং করার সময় যেভাবে হাত বসিয়ে ছিলাম ঠিক
সেভাবে কীবোর্ডে হাত বসাব। ডান হাত J K L ; ও বাম হাত F D S A এ বসাব।
আমরা তৃতীয় দিন শিখেছি ব্যঞ্জনবর্ণ এর প্রথম ১০টি অক্ষর, আজ আমরা
শিখব পরের ১০টি অক্ষর
|
শুধুমাত্র T চাপলে (T) |
ট |
|
Shift+T চাপলে(Shift চেপে রেখে
T) (Shift+T) |
ঠ |
|
শুধুমাত্র E চাপলে (E) |
ড |
|
Shift+E চাপলে(Shift চেপে রেখে
E) (Shift+E) |
ঢ |
|
Shfit+B চাপলে(Shift চেপে রেখে
B) (Shift+B) |
ণ |
|
শুধুমাত্র K চাপলে (K) |
ত |
|
Shift+K চাপলে(Shift চেপে রেখে
K) (Shift+K) |
থ |
|
শুধুমাত্র L চাপলে (L) |
দ |
|
Shift+L চাপলে(Shift চেপে রেখে
L) (Shift+L) |
ধ |
|
শুধুমাত্র B চাপলে (B) |
ন |
সোজা থেকে টাইপিং করুন (ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন) কমপক্ষে ১০ বার এবার উল্টা থেকে টাইপিং করুন (ন ধ দ থ ত ণ ঢ ড ঠ ট) কমপক্ষে ১০ বার। এভাবে করে আজকে সোজা ১০ বার ও উল্টো ১০ বার মোট কমপক্ষে ১০০বার এই টাইপিং অনুশীলন করুন।
পঞ্চম দিন
আমরা ইংরেজী টাইপিং করার সময় যেভাবে হাত বসিয়ে ছিলাম ঠিক
সেভাবে কীবোর্ডে হাত বসাব। ডান হাত J K L ; ও বাম হাত F D S A এ বসাব।
আমরা তৃতীয় ও চতুর্থ দিন শিখেছি ব্যঞ্জনবর্ণ এর প্রথম ২০টি অক্ষর, আজ আমরা
শিখব পরের ১০টি অক্ষর
|
শুধুমাত্র R চাপলে (R) |
প |
|
Shift+R চাপলে(Shift চেপে রেখে
R) (Shift+R) |
ফ |
|
শুধুমাত্র H চাপলে (H) |
ব |
|
Shift+H চাপলে (Shift+H) |
ভ |
|
শুধুমাত্র M চাপলে (M) |
ম |
|
শুধুমাত্র W চাপলে (W) |
য |
|
শুধুমাত্র V চাপলে (V) |
র |
|
Shift+V চাপলে(Shift চেপে রেখে
V) (Shift+V) |
ল |
|
Shift+M চাপলে(Shift চেপে রেখে
M) (Shift+M) |
শ |
|
Shift+N চাপলে(Shift চেপে রেখে
N) (Shift+N) |
ষ |
সোজা থেকে টাইপিং করুন (প ফ ব ভ ম য র ল শ ষ) কমপক্ষে ১০ বার এবার উল্টা থেকে টাইপিং করুন (ষ শ ল র য ম ভ ব ফ প) কমপক্ষে ১০ বার। এভাবে করে আজকে সোজা ১০ বার ও উল্টো ১০ বার মোট কমপক্ষে ১০০বার এই টাইপিং অনুশীলন করুন।
ষষ্ঠ দিন
আমরা ইংরেজী টাইপিং করার সময় যেভাবে হাত বসিয়ে ছিলাম ঠিক
সেভাবে কীবোর্ডে হাত বসাব। ডান হাত J K L ; ও বাম হাত F D S A এ বসাব।
আমরা তৃতীয়, চতুর্থ
ও পঞ্চম দিন শিখেছি ব্যঞ্জনবর্ণ এর প্রথম ৩০টি অক্ষর, আজ আমরা
শিখব পরের ১০টি অক্ষর
|
শুধুমাত্র
N চাপলে (N) |
স |
|
শুধুমাত্র
I চাপলে (I) |
হ |
|
J চেপে G চেপে Shift+N চাপলে (J G Shift+N) |
ক্ষ |
|
শুধুমাত্র
P চাপলে (P) |
ড় |
|
Shift+P চাপলে(Shift চেপে রেখে
P) (Shift+P) |
ঢ় |
|
Shift+W চাপলে(Shift চেপে রেখে
W) (Shift+W) |
য় |
|
শুধুমাত্র
\ (স্লেশ)
চাপলে (\) |
ৎ |
|
Shift+Q(Shift চেপে
রেখে Q) (Shift+Q) |
ং |
|
Shift+\ (স্লেশ)
চাপলে(Shift চেপে
রেখে \) (Shift+\) |
ঃ |
|
Shift+7 চাপলে(Shift চেপে রেখে
7) (Shift+7) |
ঁ |
|
শুধুমাত্র
Z চাপলে (Z) |
্র
ফলা |
গ্রহ |
|
Shift+Z চাপলে (Shift+Z) |
্য
ফলা |
বিদ্যা |
|
Shift+A চাপলে (Shift+A) |
র্
(রেপ) |
বর্ণ |
|
|
ব
ফলা |
বিশ্বাস |
|
|
ণ
ফলা |
অপবাহ্ণ
(হ+ণ) |
|
|
ম
ফলা |
জন্ম |
|
|
ল
ফলা |
ক্লান্ত |
সোজা থেকে টাইপিং করুন (স হ ক্ষ ড় ঢ় য় ৎ ং ঃ ঁ) কমপক্ষে ১০ বার এবার উল্টা থেকে টাইপিং করুন (ঁ ঃ ং ৎ য় ঢ় ড় ক্ষ হ স) কমপক্ষে ১০ বার। এভাবে করে আজকে সোজা ১০ বার ও উল্টো ১০ বার মোট কমপক্ষে ১০০বার এই টাইপিং অনুশীলন করুন।
সপ্তম দিন
আমরা গত ৬দিনে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ লিখা শিখলাম। আজ আমরা
শিখব কিভাবে যুক্তবর্ণ লিখতে হয়।
ইংরেজী ও বাংলা টাইপিং এর মধ্যে পার্থক্য হলো যুক্ত বর্ণ বা
অক্ষর তৈরি করা। যুক্ত বর্ণ তৈরি করা হয় দুইটা বর্ণ এক সাথে যোগ করে। আর সেজন্য
কীবোর্ড থেকে অন্য একটি অক্ষরের সাহায্য নিতে হয়। সাহায্যকারী অক্ষরটি হলো “G”. “G” এর মাধ্যমে
আমরা হসন্ত ব্যবহার করব। নিচে কয়েকটি যুক্তবর্ণ দেওয়া হলঃ
|
বাংলা
শব্দ |
বর্ণ |
যে
কী চাপতে হবে |
|
মক্কা |
ক্ক
(ক+ক) |
J G J |
|
বিসাক্ত |
ক্ত
(ক+ত) |
J G K |
|
ক্লাব |
ক্ল
(ক+ল) |
J G Shift+V |
|
ক্লান্ত |
ন্ত
(ন+ত) |
J B G K |
|
ক্বেরাত |
ক্ব
(ক+ব) |
J G H |
|
বক্না |
ক্ন
(ক+ন) |
J G B |
|
বক্র |
ক্র
(ক+্র ফলা) |
J Z |
|
অপেক্ষা |
ক্ষ
(ক+ষ) |
J G Shift+N |
|
অক্সিজেন |
ক্স
(ক+স) |
J G N |
|
সূক্ষ্ম |
ক্ষ্ম
(ক+ষ+ম) |
J G Shift+N G M |
|
তীক্ষ্ন |
ক্ষ্ন
(ক+ষ+ন) |
J G Shift+N G B |
|
ষষ্ঠ |
ষ্ঠ
(ষ+ঠ) |
Shift+N G Shift+T |
|
আবিষ্কার |
ষ্ক
(ষ+ক) |
Shift+N G J |
|
কষ্টকর |
ষ্ট
(ষ+ট) |
Shift+N G T |
|
পুষ্প |
ষ্প
(ষ+প) |
Shift+N, G R |
|
নিষ্ফল |
ষ্ফ
(ষ+ফ) |
Shift+N G Shift+R |
|
তেজষ্ক্রীয় |
ষ্ক্র
(ষ+ক+্র ফলা) |
Shift+N G J Z |
|
কৃষ্ণ |
ষ্ণ
(ষ+ণ) |
Shift+N G Shift+B |
|
গ্রীষ্ম |
ষ্ম
(ষ+ম) |
Shift+N G M |
|
শিষ্য |
ষ্য
(ষ+্য ফলা) |
Shift+N Shift+Z |
|
স্রোত |
স্র
(স+্র ফলা) |
N Z |
|
স্মি |
স্ম
(স+ম) |
N G Shift+V |
|
তুরস্ক |
স্ক
(স+ক) |
N G J |
|
স্খলন |
স্খ
(স+খ) |
N G Shift+J |
|
হস্ত |
স্ত
(স+ত) |
N G K |
|
অবস্থা |
স্থ
(স+থ) |
N G Shift+K |
|
বৃহস্পতিবার |
স্প
(স+প) |
N G R |
|
স্ফীত |
স্ফ
(স+ফ) |
N G Shift+R |
|
অস্ত্র |
স্ত্র
(স+ত+্র ফলা) |
N G K+Z |
|
স্নেহ |
স্ন
(স+ন) |
N G B |
|
স্বাভাব |
স্ব
(স+ব) |
N G H |
|
ভস্ম |
স্ম
(স+ম) |
N G M |
|
স্কুল |
স্ক
(স+ক) |
N G J S |
|
স্ক্লাভো |
স্ক্ল
(স+ক+ল) |
N G J Shift+V |
|
স্পাইন |
স্প
(স+প) |
N G R |
|
চিহ্ন |
হ্ন
(হ+ন) |
I G B |
|
হৃদয় |
হৃ
(হ+ৃ) |
I A |
|
মধ্যাহ্ণ |
হ্ণ
(হ+ণ) |
I G Shift+B |
|
আহ্লাদ |
হ্ল
(হ+ল) |
I Shift+V |
|
ব্রহ্মপুত্র |
হ্ম
(হ+ম) |
I G M |
|
হ্রদ |
হ্র
(হ+্র ফলা) |
I Z |
|
তিক্ষ্ন |
ক্ষ্ন
(ক+ষ+ন) |
J G Shift+N B |
উপরের আলোচনা কেমন লাগলো অবশ্যই আপনারা নিচে কমেন্ট করে
জানাতে পারেন ধন্যবাদ। আমাদের আলোচনা আপনার ভালো লাগলে প্লিজ অন্যের সাথে শেয়ার
করতে ভুলবেন না । আর আমাদের সাথে কানেক্ট থাকতে এবং রেগুলার পোষ্ট আপডেট পেতে
আমাদের ফেসবুক
পেজে লাইক দিন। নতুন নতুন ভিডিও পেতে Subscribe করুন
আমাদের ইউটিউব চ্যানেল ।
