আশা করি আপনারা Android Studio প্রোপালি ইন্সটল ও সেটআপ করেছেন। এখন আমরা নতুন একটি প্রজেক্ট তৈরি করব। প্রজেক্ট তৈরি করার জন্য আমরা Android Studio ওপেন করব।
বি.দ্র. Android Studio কিছু দিন পর পর আপডেট আসে। আপনি যখন এই পোষ্টটি পড়তেছেন তখনো এই ভার্সনটি আছে নয়তো নতুন আপডেট চলে এসেছে। আপনি সব সময় নতুন আপডেট ভার্সন টি ইনেষ্ট করবেন।
New Project
Phone and Tablet থেকে Empty Views
Activity ক্লিক করব এরপর নিচ থেকে Next
Android
Studio new Project create
Empty Views Activity একটি ফরম আসবে এটি গুরুত্বপূর্ণ
- Name: এখানে আমরা আমাদেরর App/Application এর নাম দিব। আমরা যখন App এর নাম ব্যবহার করব তখন নাম বড় হাতের দিব। App এর নামে spaces ব্যবহার করতে পারব। যেমন: “Learn Ally”
- Package
Name: Package Name হল App এর ID. Package Name সব সময় ইউনিক হতে হবে। অন্য কারো Package Name এর সাথে মিলে গেলে google Play store তা গ্রহন করবে না। google recommend করে প্রথমে আপনি com. ব্যবহার করবেন এরপর কোম্পানির নাম এবং শেষে App Name ব্যবহার করবেন। একটা App এর একটাই Package Name হয়। Package Name সব সময় ছোট হাতের এখান বড় হতের কোন অক্ষর হবে না। আবার এখানে কোন ধরনের symbol, special character ব্যবহার করা যাবে না। যেমন: “com.example.learnally”
- Save Location: আপনি আপনার App কোথায় Save করবেন তা এখন থেকে সিলেক্ট করে দিবেন।
- Language: java. আমরা এখনে জাবা নিয়ে আলোচনা করব।
- Minimum SDK: API 24 (“Nougat”; Android 7.0) আমার এখনে সর্বনিম্ন এসডিকে – এপিআই ২৪ নিব। Minimum SDK মানে আপনার App সর্বনিম্ন কোন Android ফোনে রান করতে পারবে। (সময়ের সাথে সাথে এটা আপডেট করতে হবে)
- Build configuration language: Groovy DSL (build.gradle) আমরা জাবা নিয়ে কাজ করলে Groovy DSL (build.gradle) সিলেক্ট করে নিব। এখানে Kotlin DSL (build.gradle.kts) [Recommended] দেওয়া থাকবে সেখান থেকে আমরা Groovy DSL (build.gradle) সিলেক্ট করব।
Empty
Views Activity ফরম
ফরম পূরণ হলে আমরা নিচ থেকে Finish এ ক্লিক করব
এখানে আমাদের বেশ কিছুক্ষন অপেক্ষা করত হবে এখানে আমাদের build gradle হবে। এখানে অবশ্যই আপনার ইন্টারনেট অন থাকতে হবে। বেশ কিছুক্ষনের পর আমাদের প্রজেক্ট তৈরি হয়ে যাবে।
build
gradle loading
আমরা যদি এখন এখানে লক্ষ করি তাহলে দেখব window তিন ভাগে বিভক্ত যেটা আমরা বড় ছোট করতে পারব।
আপনি যদি ডান পাশে উপরে লক্ষ করেন তাহলে দেখবেন সেখানে তিনটা অপশন আছে Code Split Design. নতুন প্রজেক্ট তৈরি করলে Design লেআউটে থাকে। আপনি আপনার সুবিধা মত Code Split Design যে কোনটি ব্যবহার করতে পারেন।
Split View
Design View
Code View
এভার চলেন আমরা বাম পাশে Android এর আন্ডারে app এর আন্ডারে তিনটা ফোল্ডার রয়েছে manifests, java & res এই ফোল্ডারগুলা সর্ম্পকে সামান্য ধারনা দিই।
manifests, java & res
- Manifests: এটা হচ্ছে app এর গুরুত্বপূর্ন একটা ফোল্ডার এখানে থেকে গুরুত্বপূর্ণ কমান্ডগুলো দেওয়া হয়। যেমন উদাহারন হিসেবে যদি বলি আপনার শরিরের গুরুত্বপূর্ণ অংশ কোনটি সেটা নিশ্চই আপনার মাথা। যদি আপনার মাথা না থাকে আপনার অস্তিত্ব আছে? না নেই ঠিক সেরকম app এ অস্তিত্ব Manifests ফোল্ডারটি। এটা আপনাকে তৈরি করতে হবে না আপনি যখন build gradle করবেন তখন এটি তৈরি হয়ে যাবে।
- Java: এখানে আমারা আমাদের জাবা ফাইলগুলো তৈরি করব। যার মাধ্যমে আমাদের App এর behavior গুলো তৈরি হবে।
- Res: এখানে আমাদের App এর Design সর্ম্পকিত যাবতিয় সকল কিছু থাকবে। লেআউট, কালার, ফন্ট ইত্যাদি ইত্যাদি থাকবে।
- এরপর Gradle Scripts এখানে আমাদের তেমন কোন কাজ নেই। এগুলো খুবই গুরুত্বপূর্ণ ফাইল এখান থেকে যেকোন একটা word ও ডিলিট হয়ে গেলে আমাদের পুরো প্রজেক্টটা নষ্ট হয়ে যাবে। আর আপনি খুজে পাবেন না কোথায় আপনরা ভুল হয়েছে। তাই এখানে প্রয়োজন না হলে হাত দেওয়ার দরকার নেই।
Gradle Scripts এর যে ফাইল গুলোতে আমাদের কাজ থাকবে
- Build.gradle(Module:app) – এখানে আমারা আমাদের ফাইলে/প্রজেক্টটে কোন লাইব্রেরি এড করলে এখানে পারমিশন দিতে হবে।
- Gradle.properties(Project Properties) – এখানেও আমাদের বিভিন্ন পারমিশন দিতে হয় ও ফাইল/প্রজেক্টট সিকিউরিটি এড করতে হয়।
- Settings.gradle(Project Settings) - ফাইল/প্রজেক্টট অনুযায়ী এখানেও পারমিশন দিতে হয়।
এছাড়া বাদ বাকিগুলোতে কোন কাজ না থাকলে হাত দেওয়ার দরকার নেই।
নতুন প্রজেক্ট তৈরি করার সঠিক নিয়ম
উপরের আলোচনা কেমন লাগলো অবশ্যই আপনারা নিচে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ। আমাদের আলোচনা আপনার ভালো লাগলে প্লিজ অন্যের সাথে শেয়ার করতে ভুলবেন না । আর আমাদের সাথে কানেক্ট থাকতে এবং রেগুলার পোষ্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন। নতুন নতুন ভিডিও পেতে Subscribe করুন আমাদের ইউটিউব চ্যানেল ।


