Type Here to Get Search Results !

মাইক্রোসফট ওয়ার্ড চালু করার নিয়ম

 

মাইক্রোসফট ওয়ার্ড চালু খুবই সহজ। একেবারে নতুনদের কথা চিন্তা করে কাজটা দেখানো হল। আপনি যদি Windows 7 ব্যবহার করেন তাহলে Microsoft Word ওপেন করার জন্য স্টেপ-বাই-স্টেপ দেওয়া হলঃ

  • প্রথমত, আপনার কম্পিউটারে Microsoft Word ইনস্টল করা থাকতে হবে। আপনি যদি এখনও ইনস্টল না করে থাকেন, তবে এটি আপনার কম্পিউটারে ইনস্টল নেন।
  • Microsoft Word ইনস্টল হওয়ার পর, আপনি আপনার ফাইলটি ওপেন করতে পারেন। সেটি করতে প্রথমে আপনি ক্লিক করুন Home মেনু বাটনটি।
  • এরপর, আপনার কম্পিউটারে Microsoft Office Folder খুজে সেটি ক্লিক করে খুলতে হবে। এবার Microsoft Word ক্লিক করুন।
  • এখন, আপনার Microsoft Word ফাইলটি সফলভাবে ওপেন হয়েছে।
  • ওয়ার্ড চালু করার আরও সহজ উপায় হলো, সার্চ বারে ক্লিক করে Word টাইপ করে এন্টার করুন।

windows-7-ms-word-open

আর যদি Windows 10 ব্যবহার করেন তাহলে Microsoft Word ওপেন করার জন্য স্টেপ-বাই-স্টেপ দেওয়া হলঃ

  • প্রথমত, আপনার কম্পিউটারে Microsoft Word ইনস্টল করা থাকতে হবে। আপনি যদি এখনও ইনস্টল না করে থাকেন, তবে এটি আপনার কম্পিউটারে ইনস্টল নেন।
  • সার্চ বাটনে ক্লিক করে Microsoft Word লিখুন অথবা Word লিখলে দেখবেন চলে এসেছে।
  • এবার Word ক্লিক করুন।
  • অথবা Home বাটনটি ক্লিক করুন Word খুজে সেটি ক্লিক করুন।
  • এখন, আপনার Microsoft Word ফাইলটি সফলভাবে ওপেন হয়েছে।

windows-10-ms-open

windows-10-ms-open-2

সফলভাবে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়েছে এখন একটা নতুন ডকুমেন্ট খুলতে নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করুন:

  • মেনু বারে "নতুন ডকুমেন্ট" বা "নতুন" বাটনটি চাপুন।
  • নতুন ডকুমেন্টটি খুলবে।

আপনি এছাড়াও কিছু উপায়ে নতুন ডকুমেন্ট খুলতে পারেন। একটি উপায় হলো, ওয়ার্ড খুলার পর একটি নতুন ডকুমেন্ট তৈরি করতে "ctrl + n" কিংবা পুরাতান ডকুমেন্ট খুলতে "ctrl + o" চাপুন।

অথবা আপনি একটি ডকুমেন্ট খুলে থাকলে, এখন আর একটি নতুন ডকুমেন্ট খুলতে হলে "ফাইল" মেনু থেকে "নতুন" বা "নতুন ডকুমেন্ট" বাটন ক্লিক করুন। অথবা উপরে দেওয়া কিবোর্ড কমান্ড ব্যবহার করতে পারেন।

 

উপরের আলোচনা কেমন লাগলো অবশ্যই আপনারা নিচে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ। আমাদের আলোচনা আপনার ভালো লাগলে প্লিজ অন্যের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমাদের সাথে কানেক্ট থাকতে এবং রেগুলার পোষ্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন। নতুন নতুন ভিডিও পেতে Subscribe করুন আমাদের ইউটিউব চ্যানেল

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.