Type Here to Get Search Results !

সঠিক নিয়মে কীবোর্ড এ হাত বসানোর নিয়ম


টাইপিং করতে পারাটা একটি দক্ষতা। দ্রুত টাইপিং করার জন্য অনুশীলনের বিকল্প নেই। কীবোর্ড দেখে দেখে আমরা অনেকেই ইংরেজী ও বাংলা টাইপিং করতে পারি। কিন্তু কীবোর্ড না দেখে লিখা অত্যান্ত গুরুত্বর্পূন যা আপনার কাজের গতি বাড়িয়ে দেবে। আমরা অনেকে ইংরেজী টাইপিং করার সঠিক নিয়ম জানি না আবার সেই সাথে কীবোর্ডে হাত বসতে হয় তা সর্ম্পকে জানি না। তাই আমরা এখানে আলোচনা করব কিভাবে কীবোর্ডে হাত বসতে হয় ও ইংরেজীতে টাইপিং করার সঠিক নিয়ম।

এর আগে আমরা কীবোর্ড পরিচিত সর্ম্পকে আলোচনা করেছি। সেখানে আমরা আলোচনা করেছি কীবোর্ডের কী সর্ম্পকে। কম্পিউটার কীবোর্ডে হাত বসাতে গেলে কিছু নিয়ম মেনে হাত বসতে হয় ও সে নিয়মে টাইপিং করতে হয়।

📱 Play Store Download apps from Google Play:- LearnTyping

টাইপিং শেখার নিয়ম

টাইপিং করার জন্য আমদের প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড অথবা নোটপ্যাড ওপেন করে নিতে হবে। আপনার কম্পিউটারে যদি মাইক্রোসফট ওয়ার্ড ইনেষ্ট না থাকে তবে নোটপ্যাড ওপেন করে নিবেন।

এবার Keyboard এ হাত বা আঙ্গুল বসানোর নিয়ম। কীবোর্ডের আলফাবেটিক অংশটিকে আমরা দুইটি ভাগে ভাগ করে নিব। ডান দিকের অংশে বসবে ডান হাতের আঙুলগুলো এবং বাম দিকের অংশে বসবে বাম হাতের আঙুলগুলো। আমরা আলতোভাবে কীবোর্ডে কী গুলো দুই হাতের আঙুলগুলো রাখবো। টাইপিং করার সময় প্রয়োজনীয় কী এর উপর রাখা আঙুল দিয়ে হালকাভাবে চাপ দিবো। কীবোর্ডের মাঝের লাইন থেকে শুরু করতে হবে। কীবোর্ডের মাঝের লাইন কে বলা হয় হোম রো। আমাদের প্রথমে মাঝের লাইন শিখতে হবে। এরপর আমরা উপরো লাইন বা রো শিখবো শেষে আমরা নিচের লাইন বা রো শিখবো।

কীবোর্ডে হাত বসানোর নিয়ম

কীবোর্ডের উপরে সঠিক ভাবে হাত বসনো না হলে দ্রুত টাইপিং করা যায় না। আমরা উপরে আলোচনা করেছি আলফাবেটিক অংশটি কে দুইটি ভাগে ভাগ করে নিব। তাই কীবোর্ডে হাত বা আঙ্গুল নিয়মটি আমাদের মনে রাখতে হবে। আপনার ‍যদি কীবোর্ডের দিকে ভালোভাবে তাকান তাহলে দেখতে পাবেন কীবোর্ডের মাঝের রো তে বা লাইনে F J অক্ষরগুলোতে মোটা দাগ বা গোল দাগ দেওয়া আছে। এভার আমরা আমাদের বাঁ হাতের তর্জনী ”F” মধ্যমা ”D” অনামিকা ”S” কনিষ্ঠা “A” ও বৃদ্ধাঙ্গুলি ”Space Bar” এর উপরে রাখর একই ভাবে ডান হাতের তর্জনী ”J” মধ্যমা ”K” অনামিকা ”L” কনিষ্ঠা “;”(সেমিকোলন) ও বৃদ্ধাঙ্গুলি ”Space Bar” এর উপরে রাখর। টাইপিং এর ভাষায় তর্জনী আঙ্গুলকে মুক্ত আঙ্গুল বলা হয় কারন এই আঙ্গুল দিয়ে সামনের অক্ষরটি কে টাইপিং করতে হয়। তাই বাঁ হাতের তর্জনী  আঙ্গুল দিয়ে “G” ও ডানহাতের তর্জনী আঙ্গুল দিয়ে ”H” লিখা হয়। মাঝের রো তে হাত রেখে আমরা উপরের ও নিচের রো টাইপিং করা শিখব।

যেমনঃ বাঁ হাতের তর্জনী দিয়ে F G R T V B এই ৬ টি অক্ষর, মধ্যমা দিয়ে D E C এই ৩ টি অক্ষর, অনামিকা দিয়ে S W X এই ৩ টি অক্ষর ও কনিষ্ঠা দিয়ে A Q Z এই ৩ টি অক্ষর নিয়ন্ত্রর করতে হয়। একই ভাবে ডান হাতের তর্জনী দিয়ে J H U Y N M এই ৬ টি অক্ষর, মধ্যমা দিয়ে K I ,(কমা) এই ৩ টি অক্ষর, অনামিকা দিয়ে L O .(ডট) এই ৩ টি অক্ষর ও কনিষ্ঠা দিয়ে ;(সিমিকোন) P /(শ্লেষ) এই ৩ টি অক্ষর নিয়ন্ত্রর করতে হয়।



উপরের আলোচনা কেমন লাগলো অবশ্যই আপনারা নিচে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ। আমাদের আলোচনা আপনার ভালো লাগলে প্লিজ অন্যের সাথে শেয়ার করতে ভুলবেন না । আর আমাদের সাথে কানেক্ট থাকতে এবং রেগুলার পোষ্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন। নতুন নতুন ভিডিও পেতে Subscribe করুন আমাদের ইউটিউব চ্যানেল ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.